বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সাক্ষাত করতে এসেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত স্টিফেন ব্লুম মার্শিয়া বার্নিকাটসহ ১০টি দেশের রাষ্ট্রদুতরা।

রাষ্ট্রদুতরা হলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড ও স্পেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ কুটনীতিকরা এসে পৌঁছান।

কার্যালয়ের ফটকে রাষ্ট্রদূতদের স্বাগত জানান খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কার্যালয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কূটনীতিকদের দোতলায় নিয়ে যান। দোতলার কক্ষে গত দুই মাস ধরে অবস্থান করছেন খালেদা জিয়া।

রাজনৈতিক উত্তাপের মধ্যে কার্যালয়ে অবস্থানের মধ্যে এর আগে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল এবং ঢাকায় যুক্তরাজ্য ও তুরস্কের রাষ্ট্রদূত গিয়ে খালেদার সঙ্গে দেখা করেছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।

লাগাতার অবরোধ ডেকে ওই কার্যালয়ে অবস্থানরত খালেদার বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বুধবার ওই দুই মামলার শুনানির পরবর্তী দিনকে কেন্দ্র করে খালেদাকে গ্রেপ্তারের আলোচনাও চলছে।

এমএইচ/এসএইচ