মানবিক সঙ্কটে ত্রাণ সংস্থাগুলো যাতে সাহায্য করতে পারে সে জন্য একতরফা ‘যুদ্ধবিরতি’ (সিজফায়ার) ঘোষণা করেছে রোহিঙ্গা বিদ্রোহীরা।

এক মাসের এ যুদ্ধবিরতি কার্যকর হবে আজ রোববার থেকে।

গত ২৫ আগস্ট সেনা ও পুলিশ সদস্যদের পোস্টে হামলা চালায় আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি। দৃশ্যত তাদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছে। এর ফলে রাখাইনে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে মানবিক সঙ্কট।

এর ফলে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি আজ রোববার যুদ্ধবিরতির ঘোষণা দেয় টুইটারে।

সেকানে এক বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে সামরিক নিষ্পেষণের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে যাতে সাহায্য পৌঁছতে পারে তার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করছে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির এই সময়ে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানবিক সঙ্কটের শিকার সব মানুষের কাছে যাতে মানবিক সহায়তা বিষয়ক সবাই তাদের কার্যক্রম শুরু করতে পারে সে জন্য আরাকান রোহিঙ্গা সলভেশন আমি দৃঢ়তার সঙ্গে উৎসাহিত করছে।

উল্লেখ্য, রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান এক সময় স্বাধীন রাজ্য থাকলেও অষ্টাদশ শতকের শেষভাবে বার্মার রাজা ওই এলাকা দখল করে নেন। আরাকানে জাতিগত বিভেদ তখন থেকেই।

এমবি