আবারো পরমাণু সরবরাহ ক্লাব এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির পথে বাধা হয়ে দাঁড়াল চীন৷ পাশাপশি, পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহারকেও জঙ্গি ঘোষণা করায় আপত্তি জানাল চীন৷
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেং শুয়াং এক বিবৃতিতে এই কথা জানান৷
বিবৃতিতে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারতের এনএসজি-তে অন্তর্ভুক্তি থেকে শুরু করে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার বিষয়ে চীনের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে৷”
গত সপ্তাহেই এক বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর বলেছিলেন, “এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি এবং মাসুদ আজহারকে জাতিসঙ্ঘের পক্ষ থেকে জঙ্গি ঘোষণার প্রসঙ্গে চীনের উচিত পক্ষপাতিত্ব না করে সিদ্ধান্ত নেয়া৷” এদিন কার্যত ভারতের যাবতীয় আর্জি খারিজ করে দিয়েই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল চীন৷
এনএসজি’তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে এই প্রথম বিরুদ্ধ মত পোষণ করেনি চীন৷ এর আগেও দু’বার ভারতের এনএসজিতে প্রবেশের বিরোধী মতামত দিয়েছে চীন৷ যদিও চীনের দাবি, বিশ্বে শান্তি বজায় রাখতেই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের পক্ষ থেকে৷
চীনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাদের এই সিদ্ধান্তে ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না৷
মাহমুদ





