ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াকে 'বিশ্ব সন্ত্রাসী'দের তালিকাভুক্ত করে এবং তার ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোদ আন্দোলনের রাজনৈতিক দল হামাস।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রত্যাখ্যান জানায় হামাস।

বিজ্ঞপ্তিতে 'হামাস' বলে, 'বিশ্ব সন্ত্রাসী'দের তালিকায় হামাস নেতা ইসমাইল হানিয়াকে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত করা 'আন্তর্জাতিক আইন লঙ্ধনের' সামিল। এর মাধ্যমে যক্তরাষ্ট্র মূলত ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের প্রতি নির্যাতকে আরেকবার জোরালোভাবে সমর্থন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই রকম সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং শত্রুতাপূর্ণ এসব রাজনীতি বন্ধ করারও আহবান জানিয়ে রাজনৈতিক দল 'হামাস' বলে, আমরা যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্তের বিষয় নিয়ে চিন্তিত না এবং এটা আমাদের স্বাধীনতা আন্দোলনেও কোন প্রভাব সৃষ্টি করবে না।

উল্লেখ্য গতকাল বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে জঙ্গি গোষ্ঠির সম্পর্ক থাকার অভিযোগ এনে তার ওপর নিষেধাজ্ঞা এবং তাকে 'বিশ্ব সন্ত্রাসী'দের তালিকায় অন্তর্ভূক্ত করে যুক্তরাষ্ট্র।

যার মানে হচ্ছে হামাস নেতা ইসমাইল হানিয়ার যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞাসহ কোন প্রকার ব্যবসায়িক বা অর্থনৈতিক বিষয়ে লেনদেন করতে পারবে না।

যুক্তরাষ্ট্র অভিযোগ করে রাজনৈতিক দল 'হামাস' ১৯৮৭ সালে আমেরিকায় এক হামলার সাথে জড়িত। যেখানে ১৭ জন আমেরিকান নাগরিক নিহত হয়।


জেড