বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ ছাড়িয়েগেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ লাখ ০৪ হাজার ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৯২৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪ হাজার ১৩৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৫৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫০২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৩১২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ১৯ হাজার ২০০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৭৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮৫২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৩৯ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৩ হাজার ৯৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮৭ জনের।

ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৩ হাজার ৬৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৬০৪ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩১। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি