শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত মানুষের সংখ্যা ঠেকেছে ৭৬ হাজার ৮৩৩ জনে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এরপরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল।
এনএইচ





