আগামী ২৬ মে অনুষ্ঠেয় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে মোদী স্বাক্ষরিত অফিসিয়াল আমন্ত্রণপত্র এসে পৌঁছে। কিন্তু মমতা শপথ অনুষ্ঠানে যাবেন না- এ কথা শোনার পর শুক্রবার ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। তবে, মোদীর ব্যক্তিগত চিঠি পেলেও শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন মমতা।
এ সম্পর্কে শুক্রবার নবান্নে এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গে পুরমন্ত্রী ববি হাকিম জানান, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় যোগ দিতে পারবেন না মমতা ব্যানার্জি। তার প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ মুকুল রায়।
মোদীর শপথ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে দলের বাকি ৩৪ জন সংসদ সদস্য যাচ্ছেন কিনা, এ নিয়ে তার কিছু জানা নেই বলেও জানিয়েছেন ববি।
অবশ্য কাঁথি থেকে নির্বাচিত তৃণমূলের সংসদ সদস্য শিশির অধিকারী বলেছেন, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে তাদের দলের কোনো সংসদ সদস্যই উপস্থিত থাকবেন না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর ব্যক্তিগত চিঠি আসায় শপথ অনুষ্ঠান পুরোপুরি বর্জন করা ভাল দেখাবে না বুঝতে পেরেই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। অনুষ্ঠান বয়কট করলে বিতর্ক হবে এমনকি কেন্দ্র-রাজ্য সম্পর্কেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সৌজন্য বজায় রাখলেন মমতা। সূত্র: জি নিউজ
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
মোদীর চিঠিতেও গলেননি মমতা
আগামী ২৬ মে অনুষ্ঠেয় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে মোদী স্বাক্ষরিত অফিসিয়াল আমন্ত্রণপত্র এসে পৌঁছে।
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
















