বানরের ওপর ইবোলা টিকার সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, টিকা দেয়া বানরগুলো ইবোলার সংক্রমণ থেকে ‘দীর্ঘমেয়াদে’মুক্ত হয়েছে। সমীক্ষায় মানব দেহের ওপর এ টিকার পরীক্ষার বিষয়টি অনুমোদন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, টিকা নিলে কমপক্ষে ১০ মাস ইবোলার সংক্রমণ থেকে মুক্ত থাকা যাবে।
যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলতি সপ্তাহে শুরু হয়েছে এবং যুক্তরাজ্য ও আফ্রিকায় শুরু করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, পশ্চিম আফ্রিকায় এ রোগে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি লোক মারা গেছে।
ইবোলার বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি পরীক্ষামূলক চিকিৎসা বর্তমানে বিবেচনায় নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউট ও ফার্মাসিউটিক্যালস কোম্পানি গ্লাক্সোস্মিথক্লিন ইবোলার নতুন এ টিকা আবিষ্কার করেছে।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





