মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ভোট গণনা ও ফল ঘোষণা চলছে। বিবিসির নিউইয়র্ক সংবাদদাতা নিক ব্রায়ান্ট ভোট গণনার সর্বশেষ পরিস্থিতির কিছু তথ্য উপাত্ত তুলে ধরেছেন।

পেনসিলভানিয়া থেকে বাংলাদেশ সময় রাত আটটা নাগাদ আরো কিছু ফলাফল আসতে পারে। সেটা জো বাইডেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এখন পর্যন্ত রাজ্যটির ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

এই রাজ্যে ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এক নজরে গণনার সর্বশেষ
আমাদের লাইভ পেজে যদি আপনি সবে যোগ দিয়ে থাকেন, তাহলে সবশেষ খবর জানিয়ে দিচ্ছি।

এখনও ছয়টি রাজ্যে ভোট গণনা চলছে। বিজয়ীর নাম ঘোষণা করতে আরও কিছু সময় লাগবে।

জো বাইডেন জয়ের পথে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জয়ের জন্য তার আরও ১৭টি ইলেকটোরাল ভোট প্রয়োজন।

যে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল গরুত্বপূর্ণ দুই প্রার্থীর জন্য সেখানে ভোট গণনার সবশেষ:

  • পেনসিলভেনিয়ায় জো বাইডেন এই মুহূর্তে ২৮,৮৮৩ ভোটে এগিয়ে আছেন। এই রাজ্যের ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি- বিশটি। এই রাজ্যে জিততে পারলে বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন।
  • অ্যারিজোনাতেও তিনি ট্রাম্পের চেয়ে ২৯,৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।
  • নেভাডাতে এগিয়ে বাইডেন- ভোটের ব্যবধান এই মুহূর্তে ২২,৬৫৭।
  • জর্জিয়াতেও এগিয়ে আছেন জো বাইডেন, তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম- ৭,২৪৮ ভোট। রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুন:গণনা হবে।

যেভাবে ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতি কাজ করে

সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী জয়ী হতে পারেন না। নির্বাচনে বিজয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি ভোট প্রয়োজন হয় একজন প্রার্থীর। তথ্য সূত্র- বিবিসি 

এমবি