সৌদি আরবের বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করে টুইট করায় তিন আইনজীবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
তাদের পাঁচ থেকে আট বছরের সাজা দেওয়া হয়েছে। তবে আইনজীবীদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
সৌদি প্রেস এ্যাজেন্সি জানায়, বিচার ব্যবস্থাকে হীন ও অমান্য করে মন্তব্য করায় তাদের শাস্তি দেওয়া হয়েছে। তারা টুইট করেন, আদালত নিরাপরাধীদের দোষী বানাচ্ছেন আর দুর্নীতিবাজদের ছেড়ে দিচ্ছেন।
এ ঘটনার পর সৌদি কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের হুঁশিয়ারি দেন, অনলাইন মনিটর করা হচ্ছে। কেউ যদি এ রকম ঘটনার পুনরাবৃত্তি করে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
আরব সোস্যাল মিডিয়া রিপোর্ট মতে, আরব বিশ্বে মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে সৌদি আরবেই ৪০ শতাংশ। সপ্তাহ দুয়েক আগে সৌদি আরব তথা মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় নেতা টুইটারকে সব শয়তান ও কুকাজের শিরোমণি হিসেবে আখ্যায়িত করেন। তথ্যসূত্র : বিবিসি
ইআর





