ইস্তাম্বুলে ন্যাটোর এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি কয়েক দশকের অবিচারের অবসান এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

কুরতুলমুশ বলেন, “ইসরাইল সরকারের এই আগ্রাসী কর্মকাণ্ডের অবসান শুধু ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথও সুগম করবে।”

তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, “দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের অন্য কোনো কার্যকর পথ নেই।”

এ সময় তিনি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তিকেও স্বাগত জানান। কুরতুলমুশ আশা প্রকাশ করে বলেন, “এই উদ্যোগগুলো শেষ পর্যন্ত শুধু যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

সূত্র: আল জাজিরা

এমএম