চীনা কর্তৃপক্ষের নির্যাতনে আহত তরুণ উইঘুর আইনজীবী গুলনার আব্দুল্লাহ মারা গেছেন। জিনজিয়াং প্রদেশের পূর্ব তুর্কিস্তান অঞ্চলের এই আইনজীবীকে গত বছর গ্রেফতার করা হয়েছিল।
ওর্য়াল্ডবুলেটিন জানায়, ৩০ বছর বয়সী নারী আইনজীবী গুলনার আব্দুল্লাহ তার এক মক্কেলের বিচার প্রক্রিয়ার ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করেন। ঐ মক্কেলকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটির আদালত।
গুলনার মনে করতেন, তার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সবাইকে জানানোর উদ্দেশে তিনি বিচার প্রক্রিয়ার ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করেন।
এ ঘটনার পর তরুণ এই আইনজীবীকে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি 'বিচ্ছিন্নতাবাদের' অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া, অনলাইন থেকে মুছে দেওয়া হয় ভিডিও ক্লিপ।
গ্রেফতারের পর গুলনার আব্দুল্লাহ'র শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুক্তি পাওয়ার পর সে দাড়াতে পারছিল না। তার হাত-পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছিল। মুখ ছিল ফোলা এবং পুরো শরীরে ছিল ক্ষত।
এক পর্যায়ে নির্যাতনের চিহ্ন নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন এই উইঘুর নারী আইনজীবী। তার মৃত্যুর পর পিতা-মাতাকেও গ্রেফতার করা হয়েছে, যারা আগে থেকেই চাইনিজ কর্তৃপক্ষের নজরদারির মধ্যে ছিলেন। সূত্র: ওর্য়াল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৬ মার্চ, টাইমনিউজবিডি// টিআই[/b]
যে কারণে মারা গেলেন তরুণ চীনা মুসলিন নারী আইনজীবী
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুক্তি পাওয়ার পর সে দাড়াতে পারছিল না। তার হাত-পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছিল। মুখ ছিল ফোলা এবং পুরো শরীরে ছিল ক্ষত
হাইকোর্ট আইনজীবীর ভুলের খেসারত মক্কেলকে দিতে হবে না
মামলার আরজি প্রস্তুতের সময় আইনজীবীর করা ভুলের খেসারত মক্কেলকে দিতে হবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনজীবীর পেশাগত কোনো ভুল বা ত্রুটির কারণে বিচারপ্রার্থী মক্কেলকে ক্ষতিগ্রস্ত কিংবা ভোগান্তির শিকার হতে দেওয়া যায় না।
পুরান ঢাকায় বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী
দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের দক্ষতা, পেশাগত প্রশিক্ষণ ও মানোন্নয়নের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই।
সুপ্রিম কোর্টে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত `মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেে’
সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
খায়রুল হকের সবশেষ মামলায়ও জামিন, মুক্তিতে বাধা নেই: আইনজীবীরা
রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এই মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা।
















