রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত রুশ বিমান হামলা চলবে।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তুরস্কে যাত্রার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে গত ৩০ অক্টোবর থেকে দেশটিতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানো শুরু করে রাশিয়া।

রাশিয়া অবিলম্বে সিরিয়ায় বিমান অভিযান বন্ধ করবে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়ে পুতিন বলেন, যতদিন প্রয়োজন ততদিন এ অভিযান চলবে।

তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিমান হামলা অব্যাহত থাকবে। সিরিয়ায় রুশ বিমানবাহিনীর অবস্থানের বিষয়টি একমাত্র লক্ষ্য অর্জিত হওয়ার ওপরই নির্ভর করছে ।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিষয়ে মস্কোর আগের ভূমিকাও বজায় থাকবে জানিয়ে পুতিন বলেন, একমাত্র সিরিয়ার জনগণই প্রেসিডেন্ট আসাদের ভাগ্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এসএইচ