‘ইউক্রেন যুদ্ধ’ ইস্যুতে প্রতিদিন চীনের গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। তবে চীনের সরকারি গণমাধ্যমগুলোতে রাশিয়ার সমর্থনে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশ করা হচ্ছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
চীনের সরকারি গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়টিকে যুদ্ধ বা আক্রমণ বলে অভিহিত করছে না।
এ বিষয়ে চীনবিরোধী ডাবলথিঙ্ক ল্যাব নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছ, চীনের সরকারি গণমাধ্যমগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রকাশ করছে। এসব তথ্য রুশ সূত্রের বরাত দিয়ে দেয়া হচ্ছে যা মূলত রাশিয়ার পক্ষে যায়।
চীনের সরকারি গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ইউক্রেনীয়রা নিজের পারমাণবিক প্লান্টে আগুন লাগিয়েছে। এভাবে রাশিয়ার পক্ষে বিভিন্ন দাবি ও তথ্য তুলে ধরছে চীন। চীনা গণমাধ্যমগুলোর পশ্চিমা শক্তি বা ইউক্রেনের জন্য কোনো সহানুভূতি নেই। রাশিয়ার সামরিক অভিযান প্রতিরোধে ইউক্রেনীয়রা যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিষয়ে কম তথ্য দিচ্ছে চীন। এমনকি চীনা গণমাধ্যমগুলোতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পশ্চিমা শক্তিগুলোর প্রতিক্রিয়াও প্রকাশিত হয় না।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পক্ষে-বিপক্ষে চীনের সামজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সংবাদ প্রকাশ করা হচ্ছে।
এক চীনা ব্যক্তি তার ওয়েইবো (চীনা টুইটার) অ্যাকাউন্টে বলেন, ইউক্রেনের পক্ষে দাঁড়ানোর সাহস পাচ্ছে না কেউ। এ ধরনের তথ্য সম্পূর্ণরূপে রাশিয়ার পক্ষে যায়। এ ওয়েইবো (চীনা টুইটার) হলো টুইটারের সমকক্ষ একটি সামজিক যোগাযোগ মাধ্যম। সূত্র : বিবিসি।
এবিএস





