বিশ্ব এখন মোহাম্মদ সালাহকে নিয়ে মেতে আছে। লিভারপুলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি।
গোলবন্যা বইয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তার সাফল্যে মিসরীয়রা তো আছেনই, বিশ্বজুড়ে তার ভক্তরা উল্লসিত।
তাকে পবিত্র ভূমি মক্কায় জমি দেয়ার প্রস্তাব করা হয়েছে। সম্ভবত তার নামে মসজিদও বানানো হবে।
তবে এসবের মধ্যেও একটা ব্যতিক্রমী খবর আছে- মধ্যপ্রাচ্যে আরবদের সবচেয়ে বড় শত্রু ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিদগার লিবারম্যান তার ভক্ত।
বুধবার এক টুইটার পোস্টে মজা করে মোহাম্মদ সালাহকে ইসরাইলের সেনাবাহিনীতে ভর্তি করতে বলেছেন ইহুদি রাষ্ট্রটির সেনাপ্রধানকে।
তিনি লিখেছেন, আমি সেনাপ্রধানের কাছে আহ্বান জানাচ্ছি, তিনি যেন অতিসত্বর মোহাম্মদ সালাহকে ইসরাইলি সেনাবাহিনীতে চাকরি দিতে বলেন।
এসএম





