জাতিসংঘ অভিযোগ করে বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ অন্তত ৭৭ জন ফিলিস্তিনির বাড়ি-ঘর ভেঙ্গে দিয়েছে। যাদের বেশির ভাগই শিশু। দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে এসব বাড়ি ভেঙ্গে দেওয়া হয়।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, ‘গত তিনদিনে ইসরায়েলি কর্তৃপক্ষ অন্তত ৭৭টি বাড়ি ভেঙ্গে দিয়েছে, যাদের বেশির ভাগই শিশু। এতে ওইসব বাড়িতে বসবাসকারীরা উদ্বাস্তু হয়ে পড়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব বাড়ির বেশ কিছু নির্মাণ করেছিল ইন্টারন্যাশনাল কমিউনিটি টু সাপোর্ট ভার্নাবল ফ্যামিলিজ। এর মাধ্যমে বাড়ির মালিকদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। শিগগির তাদের (ইসরায়েল) এসব বন্ধ করা উচিত।’
জাতিসংঘের ওই সংস্থাটি আরও বলেছে, গত বছর ইসরায়েলি কর্তৃপক্ষ ৫৯০ ফিলিস্তিনির বাড়ি-ঘর ভেঙ্গে দিয়েছে। এতে ১ হাজার ১৭৭ জন লোক উদ্বাস্তু হয়েছে। সংস্থাটি বলেছে, ২০০৮ সালে পর্যবেক্ষণ (সংস্থাটির) শুরুর পর এটিই ছিল উদ্বাস্তুর সর্বোচ্চ হার। সূত্র: আলজাজিরা।
ইআর





