ইরান আগামি কয়েক সপ্তাহর মধ্যেই সর্বাধুনিক মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নানা সিস্টেম প্রদর্শন করবে বলে জানিয়েছেন, ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি।
দূর ও মাঝারি পাল্লার এইসব সিস্টেম আগামী ২২ সেপ্টেম্বর এক সামরিক কুচকাওয়াজের সময় প্রদর্শন করা হবে বলে ইরানের এই কর্মকর্তা জানিয়েছেন।
এইসব সিস্টেমে রাডার ও গোলন্দাজ ইউনিট রয়েছে এবং ইরানি বিজ্ঞানীরা তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা বাড়িয়েছে।
এর আগে গত জুনে ইরানের বিজ্ঞানীরা 'গ্বাদির' নামের একটি দূরপাল্লার রাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
এইসব রাডার স্টিলথ জঙ্গি বিমান সনাক্ত করতে সক্ষম। অত্যাধুনিক এই রাডার ত্রিমাত্রিক প্রযুক্তি বা থ্রি ডি- প্রযুক্তি ব্যবহার করে শত্রুর অবস্থানকে চিহ্নিত করে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





