ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তানে আরও ১৩০ জন মার্কিন সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। তারা নৌ ও বিশেষ অভিযান বাহিনীর সদস্য।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ কথা জানিয়েছেন। এদিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নতুন সামরিক উপদেষ্টারা কোনো যুদ্ধাভিযানে অংশ নেবে না। তারা সেখানকার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবে।
ইরাকে এরই মধ্যে ২৫০ জন সামরিক উপদেষ্টা অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগেল ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডালেটন পরিদর্শনকালে বলেন, আমাদের উপদেষ্টারা ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে পৌঁছেছে। যে সব ক্ষেত্রে সাহায্য অব্যাহত রাখা যায়, তারা সেসব ক্ষেত্রে 'গভীর সহযোগীতা' দিবে।
ইরবিলে সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আইএসের অব্যাহত হামলায় ইরাকে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। সূত্র : বিবিসি
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





