হন্ডুরাসে একটি স্বর্ণ খনি ধসে অন্তত ১১ জন শ্রমিক আটকা পড়েছেন। বুধবার দেশটির নিবন্ধনহীন একটি স্বর্ণ খনি ধসলে এ ঘটনা ঘটে।
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের রাজধানীতে ফায়ার ব্রিগেডের মুখপাত্র অস্কার ত্রিমিনিও জানান, হন্ডুরাসের দক্ষিণাঞ্চলীয় এল কর্পাস শহরে স্বর্ণ খনি ধসে শ্রমিকরা ৮০ মিটার গভীরে আটকা পড়েছে।
তিনি জানান, এসব খনি শ্রমিককে সেখান থেকে বের করে আনতে যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। কারণ খনিটি অনেক ঝুঁকিপূর্ণ। সুতরাং কর্মীরা সেখানে কায়িকভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ত্রিমিনিও জানান, এ বছরের গোড়ার দিকে ওই খনি ধসে একজনের মৃত্যু ও অপর একজন আহত হয়েছিল। সূত্র: বিএসএস
ঢাকা, ০৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





