এব্যাপারে পুতিন বলেন, যারা মস্কোকে সহযোগিতা করতে অস্বীকার করবে তারা রাশিয়ার পাশাপাশি নিজেদেরও ক্ষতি ডেকে আনবে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমে প্রচারিত সরকারি এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় পুতিন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধিতাকারীদের সতর্ক করে তার দেশের ওপর আরও বিধিনিষেধ দিয়ে পরিস্থিতি আরও খারাপ না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই।
এ সময় পুতিন তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়ান সামরিক বাহিনীর এখন পর্যন্ত গৃহীত সব পদক্ষেপ একচেটিয়া ভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে।
এমআই





