চীনের ইয়াংজি নদীতে জাহাজ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন৩৭০ জন।
তাদের জীবিত পাওয়ার সম্ভাবনাও কমে আসছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি।এ পরিস্থিতিতে নিখোঁজদের ক্ষুব্ধ স্বজনরা পুলিশি বাধা ভঙ্গ করে বিক্ষোভ করেছে।
সিসিটিভি জানায়, বৃহস্পতিবার রাতভর উদ্ধার অভিযানে আরো ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।এখন পর্যন্ত জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীসহ মাত্র ১৪জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার রাত সাড়ে নয়টায় ৪৭ ক্রুসহ ৪৫৮জন আরোহী নিয়ে ইস্টার্ন স্টার নামের জাহাজটি ডুবে যায়। আরোহীদের অধিকাংশই পর্যটক। তাদের বয়স ৫০ থেকে ৮০ বছর।জাহাজটি এখনো পানির নীচে উল্টে আছে।
ইয়াংজির এ জাহাজডুবির ঘটনা চীনের ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে চিহ্নিত হতে পারে।১৯৪৮ সালে চীনের হুয়াংপু নদীতে একটি জাহাজ ডুবিতে ১০০০ লোক নিহত হয়েছিলেন।
মরদেহ ভেসে যাতে পারে আশঙ্কা করে অনুসন্ধান এলাকাকে উজানের ২২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
এআর





