পাকিস্তান সরকার ভারতকে শর্তসাপেক্ষে বাণিজ্যিক ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত (এমএফএন) দেশের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে পাকিস্তানকে বিশেষ সুবিধা দেয়ার শর্তে ভারতকে এ সুবিধা দেবে ইসলামাবাদ।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন। বাণিজ্য ও বস্ত্রশিল্পমন্ত্রী খুররম দস্তগির খানসহ অনেক পাকিস্তানি কর্মকর্তা যখন ভারতকে এ মর্যাদা দেয়ার পক্ষে যথাসম্ভব চেষ্টা করছেন তখন মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক ডাকা হলো।
এদিকে, পাকিস্তানের কৃষি, বস্ত্র এবং অটোমোবাইল শিল্প মহল আশংকা প্রকাশ করে বলছে, এ জাতীয় মর্যাদা দেয়া হলে ভারতীয় পণ্যে পাকিস্তানের বাজার সয়লাব হয়ে যাবে এবং এ সব খাতের অনেকেরই জীবন ও জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। ২০১১ সালে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু করে শত্রুভাবাপন্ন প্রতিবেশী এ দু’টি দেশ। সূত্র: আইআরআইবি]
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
বাণিজ্যে ভারতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে পাকিস্তান