প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে সরকারিভাবে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা পঞ্চাশ লাখের কাছাকাছি পৌঁছাতে চলেছে।

ওয়ার্ল্ডোমিটার অনুসারে, আজ (১৭ মে) রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ২২ হাজার ২৩৩ জনে।

এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৬৬ জনের। এছাড়া আক্রান্তদের মধ্যে আরো ৪৪ হাজার ৮২৯ জন গুরুতর অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে (২০১৯) প্রথমবারের মতো চীনে শনাক্ত হওয়া করোনাভাইরাস মার্চ মাসের মাঝামাঝি সময়ে বাড়তে শুরু করে।

ভাইরাসটি বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৯০ হাজার ১১৩ জন।

বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে নিশ্চিত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন এবং মৃত্যুর সংখ্যা ৩১৪ জন। সরকারি হিসাবে মৃত্যুর হার ১.৫ শতাংশ।

বাংলাদেশে এপ্রিলের মাঝামাঝি থেকে কোভিড-১৯ রোগী বাড়তে শুরু করে। এখনও পর্যন্ত ৪ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৬ হাজার ৫৬৪ জন।

এমবি