যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভূমিতে পরীক্ষামূলক পর্যটক মহাকাশযান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত ও গুরুতর আহত হয়েছেন আরেকজন।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে মহাকাশযানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আকাশের অনেক উঁচুতে তিনি একটি বিস্ফোরণ হতে দেখেছিলেন। এর পরপরই যানটির ধ্বংসাবশেষগুলো মোজেভ মরুভূমিতে ছড়িয়ে পড়ে।

পরীক্ষামূলকভাবে ওড়ানোর অনুমতি দেয়ার আগে যানটিতে কোনো প্রকার ত্রুটি ছিল না বলে জানিয়েছে মোজেভ কর্তৃপক্ষ।

পর্যটকদের মহাকাশে পাঠানোর জন্য মহাকাশযান তৈরির কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক।

আটশ'র বেশি পর্যটক মহাকাশে ভ্রমণের জন্য কোম্পানিটির কাছে আগাম অর্থ দিয়েছে।

এআর