জুবা: জাতিসংঘের মহাসচিব মান কি মুন অভিযোগ করেছে, দক্ষিণ সুদানে গেরিলাদের পাশাপাশি সেনাবাহিনীও জাতিসংঘের ত্রাণ সামগ্রী চুরি করছে। অনেক ক্ষেত্রে ত্রাণবাহী গাড়িগুলো দখলে নিয়ে নিচ্ছে। ত্রাণ সামগ্রীর গুদাম থেকেও লুট করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। এ ধরনের অন্যায় তৎপরতার বিষয়ে সেনাবাহিনী ও গেরিলা গোষ্ঠী-উভয় পক্ষকেই সতর্ক করে দিয়েছেন তিনি।
একইসঙ্গে তিনি চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংঘর্ষে আহত বহু মানুষ জাতিসংঘ কম্পাউন্ডে আশ্রয় নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সংস্থাটির মহাসচিব এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন। ‘আপার নীল’ রাজ্যে চলমান সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন।
আন্তর্জাতিক
ত্রাণ সামগ্রী চুরি করছে সেনাবাহিনী !
জাতিসংঘের মহাসচিব মান কি মুন অভিযোগ করেছে, দক্ষিণ সুদানে গেরিলাদের পাশাপাশি সেনাবাহিনীও জাতিসংঘের ত্রাণ সামগ্রী চুরি করছে





