যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালালে গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি আগ্রাসীদের ওপর ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর(আইআরজিসি) উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি।
তিনি প্রতিরক্ষা বিষয়ক এক সম্মেলনে এইহুশিয়ারি দিয়েছেন।
ইয়াদুল্লাহ জাওয়ানি আরও বলেন, প্রতিরোধ জোট আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে তারা যদি কোনো দুঃসাহস দেখায় তাহলে হিমালয়ের পূর্বাঞ্চল থেকে শুরু করে পূর্ব ভূমধ্য-সাগর, আরব-সাগর, লোহিত সাগর ও এডেন উপ-সাগর পর্যন্ত বিশাল অঞ্চলে প্রতিরোধ শক্তির পাল্টা আঘাতের মধ্যে পড়বে যুক্তরাষ্ট্র।
ব্রিগেডিয়ার বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল, কয়েকটি ইউরোপীয় দেশ এবং কয়েকটি আরব সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, আর এ কারণেই তারা সর্বশক্তি দিয়ে ইরানকে মোকাবেলার চেষ্টা করছে।
পারস্য উপ-সাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানবিরোধী যে জোট গঠনের চেষ্টা করছে সে প্রসঙ্গে ইয়াদুল্লাহ জাওয়ানি বলেন, শত্রুদের এটা ভালো করে জানা উচিত অতীতের মতো এবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে।
বাস্তবে এই ধরনের জোট গঠনে যুক্তরাষ্ট্র সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
জাওয়ানি বলেন, পারস্য উপ-সাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা আঞ্চলিক দেশগুলো বিশেষ করে ইরানের মাধ্যমে নিশ্চিত হবে।
এমবি





