[b]তেলআবিব:[/b] ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন,আর মাত্র ছয় সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করে ফেলছে ইরান। খবর আইআরআইবি'র।
তিনি মঙ্গলবার তেলআবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেয়া বক্তব্যে বলেন, তার সরকারের পরিসংখ্যান বলছে, ইরান পরমাণু বোমা থেকে মাত্র ছয় সপ্তাহ দূরে রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, জেনেভা চুক্তি তেহরানকে এ সুযোগ এনে দিয়েছে। কাজেই স্থায়ী চুক্তিতে এ বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন গত নভেম্বরে স্বাক্ষরিত জেনেভা চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা ২০% থেকে ৫%-এ নামিয়ে এনেছে। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে পাশ্চাত্য। গত ২০ জানুয়ারি ওই অন্তর্বর্তী চুক্তির বাস্তবায়ন শুরু হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আগে গত অক্টোবরেও একই ধরনের দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আর মাত্র একমাসের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলছে ইরান। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
ছয় সপ্তাহের মধ্যে পরমাণু বোমা বানাচ্ছে ইরান: নেতানিয়াহু
তেলআবিব: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন,আর মাত্র ছয় সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করে ফেলছে ইরান। খবর আইআরআইবি'র।
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত করেছে পেন্টাগন। তবে তাঁদের মৃত্যু যুদ্ধের সরাসরি সংঘাতের কারণে হয়নি। আট মাসেরও বেশি সময় পর হতাহতের এই হালনাগাদ হিসাব প্রকাশ করা হয়েছে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারি ট্রাক আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান: আইআরজিসি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, প্রণালিটি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানে নতুন করে সামরিক হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়বে
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর মতে, ইসরায়েলের উসকানিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হলে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পাশাপাশি ভোক্তারাও বড় ধরনের সংকটে পড়তে পারেন।














