সিরিয়ায় মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় রাক্কা প্রদেশ থেকে পালিয়ে আসার সময় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে । তাবকাতে মার্কিন সমর্থিত এবং আইএসের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং মনিটর বলেছে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মানবাধিকার বিষয়ক সিরিয়ার পর্যবেক্ষক দলের প্রতিবেদনে বলা হয়েছে, রাক্কার তাবকা শহরে সন্দেহভাজন একটি গাড়িতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এক পরিবারের সকলেই নিহত হয়েছে এবং নিহত ১১ জনের মধ্যে সাত শিশু ছিল ।

সিরিয়ার ডেমোক্র্যাটিক বাহিনী (এসডিএফ) এবং আইএস কর্তৃক উত্তরের শহরটি বন্ধ ঘোষণা করা হয়েছে ফলে হাজার হাজার লোক এলাকা থেকে পালাচ্ছে। স্থানীয় এক নাগরিক সাংবাদিক বলেছে , সংঘর্ষের  ঘটনায় অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে মার্কিন সমর্থিত সিরিয়ার ডেমোক্র্যাটিক বাহিনী (এসডিএফ) রাকা প্রদেশকে পুনর্নির্মাণের চেষ্টা করছে এবং সম্প্রতি আইএস সিরিয়ায় শক্ত অবস্থান তৈরি করেছে এবং অন্যদিকে দক্ষিণ শহর দখল করে তাবকা এলাকায় যুদ্ধ পরিচালনা করছে। প্রসঙ্গত, ২০১৪ সালে আইএস রাকা প্রদেশ দখলে নেয় এবং ২০১৪ সালের আগস্টে তাবকা দখলে নেয় । উল্লেখ্য,২০০৮ সালের সেপ্টেম্বরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১,২৬৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে ২৮০ শিশু ছিল।

সুত্র: আল জাজিরা।

এমই