অস্ট্রেলিয়ার ২৯ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আলজাজিরার খবরে প্রচার করা হয়।

দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় টনি অ্যাবটের পরাজয় ও প্রধানমন্ত্রীর পদ হারানোর কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটল।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার রাতে ভোটাভুটিতে অ্যাবটকে হারিয়ে দলের প্রধানের পদ পান ম্যালকম। দলের প্রধানের পদ হারানোয় প্রধানমন্ত্রীর পদও হারান অ্যাবট। আর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুবাদে প্রধানমন্ত্রী হলেন ম্যালকম।

গতকালের ভোটাভুটিতে ম্যালকম পান ৫৪ ভোট। অ্যাবট পান ৪৪ ভোট। এদিন দলটির উপনেতাও নির্বাচন করা হয়। নতুন উপনেতা হয়েছেন জুলি বিশপ।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রাক্কালে ম্যালকম বলেন, এটা তাঁর জন্য সবচেয়ে আনন্দের সময়।
অ্যাবটের যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ম্যালকম পরে তাঁর মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় পরাজয়ের পর আজ সকালে অ্যাবটের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি স্বীকার করেন, তাঁর সরকার নিখুঁত ছিল না। তবে তিনি তাঁর অর্জনের কথাও উল্লেখ করেন।

এআই