বিশ্বব্যাপী জিকা ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা তাদের নতুন গাড়ির নাম বদলে দিয়েছে। খবর:বিবিসি বাংলা।

টাটা যে নতুন গাড়ি বাজারে আনতে যাচ্ছিল - তার নাম ছিল 'জিপ্পি কার' - সংক্ষেপে 'জিকা'। এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

কিন্তু জিকা যেহেতু এখন একটি ক্ষতিকর ভাইরাসের নাম হিসেবে দুনিয়াজোড়া পরিচিতি পেয়ে গেছে তাই টাটা এই নাম বদলে দেবার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবারই দিল্লিতে এক মোটর শো-তে এই নতুন গাড়ি প্রথম জনসমক্ষে প্রদর্শিত হবে। এর গায়ে অবশ্য জিকা নামটিই থাকবে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর একটি নতুন নাম জানানো হবে, বলছে টাটা।
ওএফ