সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রায় ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। দেশটির রাক্কা প্রদেশের দক্ষিণে আইএস জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্রিটেন ভিত্তিক হিউমেন রাইটস ওয়াচের সিরীয় পর্যবেক্ষণ দল এই তথ্য প্রকাশ করে।
পর্যবেক্ষণ দল জানায়, গত বুধবার মধ্যরাতের আগে রাক্কার আল-সালিহা গ্রামে বিমান হামলা চালায় মার্কিন জোট। নিহতদের মধ্যে চারজন শিশু ও ছয়জন নারীও রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় দলটি।
পর্যবেক্ষণ দলটি আরো জানায়,গত ৩০ এপ্রিল রাক্কার নিকটবর্তী মানসুরা ও ওয়াহাবে বিমান বোমা হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট দামাকাস সরকার ও জাতিসংঘের অনুমতি ছাড়াই ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে।
সিরিয়া ২০১১ সালের মার্চ মাস থেকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসতুরা গত আগস্টে বলেন, সিরিয়ায় বিমান হামলায় এ পর্যন্ত ৪ লাখেরও বেশি লোক নিহত হয়েছে।
জেড





