সংযুক্ত আরব আমিরাতে অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য পাকিস্তানি নাগরিকরাই দায়ী। গত বছর আমিরাতে পাকিস্তানিদের কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে। গত বছর আমিরাতে দুর্ঘটনায় প্রাণ গেছে ৩২ পাকিস্তানির।
আমিরাতের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আরব আমিরাতে যেসব দুর্ঘটনা ঘটেছে; এর বেশিরভাগই পাকিস্তানিদের কারণে। এ ছাড়া দুর্ঘটনায় হতাহতদের শীর্ষেও রয়েছে পাকিস্তান।
এরপরেই রয়েছে ভারত; আমিরাতে ৩০ ভারতীয়র প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। এছাড়া একই বছরে দুর্ঘটনায় নিহত হয়েছে ২৩ আমিরাতি, ১৩ বাংলাদেশি ও তিন ফিলিপিনো নাগরিক।
মানুষের ভুলের কারণেই ৮৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। সাম্প্রতিক পরিসংখ্যান প্রমাণ করেছে যে, মানুষই প্রত্যেক দুর্ঘটনার প্রধান ও প্রাথমিক অপরাধী বলে জানান এই সরকারি কর্মকর্তারা।
গত বছর আমিরাতের অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে দ্রুতগতিতে গাড়ি চালানো, চালকের ক্ষোভ, নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রাস্তায় নামা, উল্টো পথে গাড়ি চালানো, লেন পরিবর্তনের নির্দেশনা না মানা এবং যানবাহনের মাঝে পর্যাপ্ত পরিমাণে জায়গা না রাখার কারণে।
নাজিব





