মেয়েকে দীর্ঘদিন ধরে হেনস্থা করত তিন যুবক। সেই হেনস্থার প্রতিবাদে থানায় অভিযোগ জানায় বাবা। সেখানে কাজ না হওয়ায় অবশেষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে লাখনউ যান আক্রান্ত কিশোরীটির বাবা।

এরপর তাকে শিক্ষা দিতে, অভিযুক্ত তিন যুবক গত রাতে সেই ব্যক্তির গায়ে আগুন দিয়ে দেয়। নিজেকে বাঁচাতে প্রথমে সেই ব্যক্তি জলে ঝাঁপ দিলেও, পরে তাকে চিকিৎসার জন্য কানপুর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আজ সকালে তার মৃত্যু হয়েছে হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার উন্নাও জেলার কৈথানখেদা গ্রামে।

রাম সেবক নামের সেই ব্যক্তির ছেলে জানিয়েছেন, তার বোনকে দীর্ঘদিন ধরে পাপ্পু, কালিচরণ এবং ফট্টে নামের তিন যুবক বিরক্ত করত। তাদের বিরুদ্ধে রাম সেবক গত এপ্রিলে পুলিশে অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেননি। এরপরই রাম সেবক লখনউ যাওয়ার সিদ্ধান্ত নেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে।

তখন তাকে শিক্ষা দিতেই তিন অভিযুক্ত রাম সেবকের গায়ে আগুন দিয়ে দেয়, অভিযোগ আক্রান্তের ছেলের। আপাতত মৃত রাম সেবকের ছেলের অভিযোগের ভিত্তিতেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সূত্র: এবিপি আনন্দ

ইআর