তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান চীন এবং রাশিয়াকে নিয়ে একটি 'ইউরেশিয়ান' জোট গঠনের উদ্যোগ নিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়া নিয়ে ব্যাস্ত থাকা তুরস্কের উচিত নয় মনে করেন এরদোগান। তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি 'ইউরেশিয়ান' গ্রুপে যোগ দিতে পারেন বলেও জানান।

ইতিমধ্যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন এরদোগান।

 

রাশিয়া এবং কাজাখিস্তান সাংহাই প্যাক্ট নামে একটি জোটের সদস্য রাশিয়া এবং কাজাখিস্তান । এটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। অন্য সদস্যরা হচ্ছে- চীন, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।

গত এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার। কিন্তু এ বছর জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ওই আলোচনা ঝিমিয়ে পড়ে। এরপর থেকে পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন তিনি।

নাজিব