মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারিতে সরগরম হলিউড। হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তিনজন অভিনেত্রী।

এবার মার্কিন অভিনেত্রী ও গিনেথ প্যালট্রোও হার্ভের বিরুদ্ধে যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন।

হার্ভের কাছ থেকে এ দুই অভিনেত্রী এ নির্মাতার যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই তারকারা নিউইয়র্ক টাইমসে তাদের বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে জোলি বলেন, উঠতি বয়সে হার্ভে উইনস্টেইনের সঙ্গে আমার খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে। যে ঘটনার পর আমি তার সঙ্গে আর কখনো কাজ করিনি এবং অন্যদেরকেও সতর্ক করেছি।

প্যালট্রো বিবৃতিতে জানান, এমা সিনেমায় তাকে কেন্দ্রীয় চরিত্রে নেয়ার পর হার্ভে তাকে তার হোটেল ডাকেন, যেখানে এ নির্মাতা তার শরীর স্পর্শ করেন এবং অনৈতিক কাজের ইঙ্গিত দেন।

তিনি আরো বলেন, তখন আমি ছোট, সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম, খুবই ভয় পেয়েছিলাম যেন নড়তে পারছিলাম না।
জেড