বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আজ বুধবার সন্ধ্যা ৭ টায় বৈঠক করবেন।

বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি ও আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করতে পারেন।

গত সোমবার ইউরোপীয় পার্লামেন্টের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলে লিন্ডা ম্যাকএভান, আরনি লিৎজ, নোবার্ট নিউসার এবং এগনিস জগিরাস রয়েছেন।

এমবি