আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৭ নারীসহ ১২ বেসরকারি লোক নিহত হয়েছে। গভর্নর আব্দুল্লাহ্ খায়েরখোয়াহ্ এএফপিকে জানান, গজনী প্রদেশের গিরো জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাবার সময় সেটি বিস্ফোরিত হয়। তিনি বলেন, ‘এই ঘটনায় ৭ নারীসহ ১২ বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের মিনিভ্যানটি রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাবার সময় এ বিস্ফোরণ ঘটে।’ তিনি আরো জানান, বিস্ফোরণে দুই বেসামরিক লোকও আহত হয়। গভর্নর জানান, মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র শফিক নাং এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। সূত্র: এএফপি। [b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১২
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৭ নারীসহ ১২ বেসরকারি লোক নিহত হয়েছে। গভর্নর আব্দুল্লাহ্ খায়েরখোয়াহ্ এএফপিকে
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















