জাপানে সেনাবাহিনীর ভূমিকা বৃদ্ধির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে টোকিওতে এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছে। চলতি বছরের গোড়ার দিকে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আরো একটি আত্মহত্যার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা জিজি প্রেস ও আসাহি পত্রিকা বুধবার জানায়, দেশটির প্রশাসনিক এলাকার প্রাণকেন্দ্রে ইম্পেরিয়াল প্যালেসের পাশে হিবিইয়া পার্কে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিটির মৃতদেহ পাওয়া যায়।

লোকটি ওই পার্কে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় বলে টোকিও পুলিশের ধারণা। খবর এএফপি’র।

প্রতিবেদনে আরো বলা হয়, তিনি সেখানে তথাকথিত ‘সমন্বিত আত্মরক্ষার’অধিকার বিষয়ে টোকিওর অনুমোদনের প্রতিবাদ জানিয়ে চিঠি রেখে গেছেন।

জুলাই মাসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিপরিষদ জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিবাদ বিরোধী অবস্থান থেকে সরে এসে সামরিক বাহিনীর ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়।

এমএ