ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দখলদার ভারতীয় সেনাদের সঙ্গে স্বাধীনতাকামী যোদ্ধাদের সংঘর্ষে ৫ জন স্বাধীনতাকামী ও তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে।
গত শনিবার থেকে এ সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার এ খবর জানিয়েছে এনডিটিভি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলীয় জেলা কুপওয়ারায় এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
শনিবার থেকে থেমে থেমে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। এলাকাটি ঘন জঙ্গলময় হওয়ায় তল্লাশি চালাতে বাধাগ্রস্ত হচ্ছে ভারতীয় সেনারা। এলাকাটি ঘেরাও করে রেখেছে সেনাবাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করার দাবি করেছে সেনাবাহিনী।
স্বাধীনতাকামী যোদ্ধরা ঘন জঙ্গলে গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, কেরান এলাকায় এক পৃথক সংঘর্ষে একজন স্বাধীনতাকামী ও এক সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





