ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টের সাবেক প্রধান সাইয়েদ এজ্জাতোল্লাহ জারঘামি দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে লড়বেন। গত বুধবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে বলেছেন, দেশ পরিচালনায় বিশাল

ব্যবস্থাপনাকে সঠিকভাবে পরিচালিত করতে, ইরানি জনগণের চাহিদা পূরণে ও তাদের সমস্যা সমাধানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাদের অনুরোধ আমি গ্রহণ করেছি এবং আমি মনে করি সকলের মিলিত সিদ্ধান্ত সফলতার চাবিকাঠি।

আগামী ১৯ মে ইরানে ১২ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাইয়েদ এজ্জাতোল্লাহ জারঘামি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত আই্আরআইবি’র প্রধান ছিলেন। জনপ্রিয়তার দিক থেকে রুহানি অনেক এগিয়ে তাই ইরানের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানিকে পরাজয় করা বেশ শক্ত ব্যাপার।
জেড