নাইজেরিয়ার সরকারের উপর অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা বজায় রেখে বোকো হারামকে যুক্তরাষ্ট্র সাহায্য করছে বলে অভিযোগ করেছেন আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব দেশ মানবাধিকার রক্ষায় ব্যর্থ তাদের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। এই আইনের আওতায় নাইজেরিয়ায় তারা অস্ত্র বিক্রি করছে না।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎকালে তার কাছে এ বিষয় সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।
বোকো হারামের বিরুদ্ধে সাধারণ মানুষ অপহরণের অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে তারা মানুষ মেরে ফেলছে বলেও রয়েছে।
জেডআই





