পূর্বচীনে একসাথে ৪টি ভবন ধসে পড়েছে। এতে হতাহতের সংখ্যা নির্ধারণ করা না গেলেও এ পর্যন্ত প্রায় ৭ জন নিহত হয়েছে। এটি চীনের জেজিয়াং প্রদেশের ওয়েনজু অঞ্চলে অবস্থিত।

উদ্ধার তৎপরতা চালানো হলে এ পর্যন্ত প্রায় ২ জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা সম্ভব হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষের মতে এখনো ভিতরে অনেক লোক আটকে পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ভবন ধসে পড়ার কারণ এখনো জানা যায় নি। ধারণা করা হচ্ছে বিল্ডিংয়ের মান অনুন্নত হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

একই এলাকায় ২০১৬ সালের অক্টোবরে একটি ভবন ধসে প্রায় ২২ জন লোক নিহত হয়। হতাহতের মধ্যে প্রায়ই ছিল বিদেশী শ্রমিক যারা স্বাভাবিকভাবে বাসাভাড়া কম হওয়ার কারণে এইসব সস্তা বিল্ডিংয়ে থাকতো। চীনের এক পরিসংখ্যান মতে ঐই এলাকায় প্রায় ৪০০০বিল্ডিং রয়েছে যেগুলোর মান খুব অনুন্নত এবং বসবাসের অনুপযোগী।

জেড