যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
স্থানীয় সময় শনিবার (৩০ নভেম্বর) বিকালে ওই দুর্ঘটনা ঘটেছে, খবর এবিসি নিউজ।
জানা গেছে, পিলাটাস পিসি-১২ নামে বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





