ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুরোধ আবারও প্রত্যাখ্যান করা হয়েছে। রোববার পাকিস্তান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছে।

মোদির আসন্ন সৌদি আরব সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুরোধ জানিয়েছিল ভারত সরকার। কিন্তু পাকিস্তান সরকার জুম্মু-কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারতের এ প্রস্তাব বাতিল করে দেয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ্‌ মাহমুদ কুরেশি জানায়, পাকিস্তান মোদিকে তাদের আকাশসীমা ব্যবহার না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় হাই কমিশনকে এই বিষয়ে লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেন, আজ (২৭ অক্টোবর) কাশ্মীরের কালো দিবস। ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও ভারতের আচরণের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে জার্মান যেতে চেয়েছেন এবং একইপথে ২৮ সেপ্টেম্বর ফেরার অনুমতি চেয়েছিলেন। তবে তখনও সেই আবেদন প্রত্যাখ্যান করেছি দেশটি।

এরও আগে ৮ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আইসল্যান্ড যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল।

তবে কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তান তাতে সাড়া দেয়নি।

এএস