জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতে ধস নেমেছে। দেশটির বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড জানিয়েছে, ওই সময়ে প্রবল তুষারপাত এবং তাপমাত্রা কোথাও কোথাও মাইনাসের অনেক নিচে নেমে যাওয়ায় পানির আধারগুলো বরফে পরিণত হয়। ফলে বাতিল হয়েছে হাজার ফ্লাইট। তারপরেও এই খাতে চলতি বছরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে কন্টিনেন্টাল, আমেরিকান এয়ারলাইনস ও ডেল্টা ইউ জাংকাং।
বিমান সংস্থাটির বরাত দিয়ে মঙ্গলবার ফিলি ডট কমের এক প্রতিবেদনে জানানো হয়, দুই মাসে আমেরিকান এয়ারলাইনস ও ইউএস এয়ারলাইনসের মোট ২৮ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬৪ শতাংশ বেশি। এছাড়া একই সময়ে জেট ব্লু বিমানবন্দর বাতিল করেছে ৩ হাজার ৯০০ টি ফ্লাইট। পাশাপাশি প্রবল তুষারপাতসহ বৃষ্টিপাত এবং শৈত্যপ্রবাহ চলতে থাকায় ইউনাইটেড এয়ারলাইনস বাতিল করেছে ২৩ হাজার ফ্লাইট। এদিকে দুইমাসে ১৭ হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় ডেল্টা এয়ারলাইনস ।
সংস্থাটি বলছে, কেবল শিকাগো বিমানবন্দর থেকে যেখানে প্রতিদিন প্রায় আড়াই হাজার ফ্লাইট যায়। তুষারপাতের চেয়ে প্রবল ঠান্ডার কারণে সেখানে একদিনে বাতিল করা হয় ১ হাজার ৬০০ ফ্লাইট।
সোমবার নিউইয়র্ক সিটিতে এক সংবাদ সম্মেলনে এয়ার লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যদিও ওই দুইমাসে যুক্তরাষ্ট্রের আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল, তারপরেও দেশটির বিভিন্ন বিমান বন্দরে লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাছাড়া অনেকেই শেষ পর্যন্ত তাদের গন্তব্য স্থলে যেতে না পারায় তাদের যাত্রা বাতিল করে দিয়েছিলেন।
এ সময় তারা বলেন, এখন আর সেই শৈত্য আবহাওয়া নেই। কাজেই ধীরে ধীরে বাড়ছে বিমানে মানুষের যাত্রা। আর আগামি মাসগুলোতে দেশটির বিমান পরিবহন খাত তার লোকসান পুষিয়ে নিয়ে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবে বলে আশা করেন তারা।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
ঘুরে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের বিমান খাত
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতে ধস নেমেছে। দেশটির বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড জানিয়েছে, ওই সময়ে প্রবল তুষারপাত এবং তাপমাত্রা কোথাও কোথাও মাইনাসের অনেক নিচে নেমে যাওয়ায় পানির আধারগুলো বরফে পরিণত হয়। ফলে বাতিল হয়েছে হাজার ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















