আমেরিকা ও পশ্চিমা বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে  চীন এবং রাশিয়া দৃঢ়ভাবে জোটবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রেস  টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বিশ্লেষক ও অ্যাটাক দ্যা সিস্টেম ডট কম’র পরিচালক কিথ প্রেসটন।

তিনি বলেছেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে বেইজিংয়ের অবস্থান দেখে তাদের দৃঢ় অবস্থানের কথা স্পষ্ট হয়ে গেছে। এছাড়া, পূর্ব এশিয়ায় মার্কিন প্রভাব বিস্তারের কারণে চীন উদ্বিগ্ন। প্রেসটন বলেন, আমেরিকার এই প্রভাব মোকাবেলা করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে এবং যেভাবেই হোক প্রতিরোধের জন্য একটি সামরিক অবস্থান তৈরি করছে।

দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে দক্ষিণ চীন সাগরে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে বেইজিং। কিন্তু আমেরিকা বলছে, তারা ওই কৃত্রিম দ্বীপে চীনের সার্বভৌমত্ব মানবে না। গত শনিবার বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে যে, সম্ভবত কয়েক দিনের মধ্যে ওই দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে আমেরিকা তার যুদ্ধজাহাজ কিংবা সামরিক বিমান পাঠাবে। তবে চলতি মাসেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন কাউকেই তার সার্বভৌমত্ব লঙ্ঘনের সুযোগ দেবে না।

সূত্র: আইআরআইবি।

এআই