বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৬৫ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৬৫ লাখ ৪৫৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ৭১৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৬৯৭ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৩৫৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৫২১ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় । লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৬১৭ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৮১ হাজার ৮৪০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৭০২ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮৮ হাজার ২৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৪৬ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬১২ জনের।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। এটি দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৮২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। সোমবার (১২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমবি





