রাশিয়ার চেচনিয়ায় স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত তিনজন রাশিয়ান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৬ জন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন।
মুসলিম অধ্যুষিত চেচনিয়ার রাজধানী গ্রোজনির একটি ট্রাফিক পোস্টে বৃহস্পতিবার এই সংঘর্ষ হয়। এ সময় একটি বহুতল ভবনে অগ্নি সংযোগ করা হয়। আল জাজিরা।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তির খবরে বলা হয়, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
বিক্ষুব্ধ চেচনিয়ায় এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। গত বিশ বছর ধরে স্বাধীনতার দাবিতে রক্তক্ষয়ী সংঘাত চলছে রাশিয়ার চেচনিয়া অঞ্চলে।
এমএ





