তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, চলতি মাসের শেষে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে তার দল হেরে গেলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। ২০০২ সাল থেকে তার দল ক্ষমতায় রয়েছে।
আগামী ৩০ মার্চ স্থানীয় এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
তিনি বুধবার বলেন, ‘স্থানীয় নির্বাচনে আমার দল জয়ী না হলে আমি রাজনীতি ছেড়ে দিতে প্রস্তুত আছি।’
তুরস্কের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্তমানে কথিত দুর্নীতির তদন্ত চলছে। আর এটি তার ১১ বছরের শাসনকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]