যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক তুষার ঝড় শুরু হয়েছে৷ বুধবার ওয়াশিংটন, বাল্টিমোর এবং ফিলাডেলফিয়াতে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে৷ নিউ ইয়র্ক ও বোস্টনেও শুরু হয়েছে প্রবল তুষারপাত৷
দক্ষিণাঞ্চলের আটলান্টা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনায় তীব্র তুষার ঝড় শুরু হয়েছে৷ ৪ লাখ ৮০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিদ্যুৎহীন অবস্থায়৷ জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভয়ঙ্কর এই শীতকালীন ঝড়ে ব্যাপক তুষারপাত ও ভয়াবহ বরফ পড়বে৷
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের মধ্যে দুই সেন্টিমিটার পুরু বরফে ঢেকে যাবে জর্জিয়া থেকে সাউথ ক্যারোলিনা৷ গত ১০ বছরের মধ্যে এবার দক্ষিণাঞ্চলে তাপমাত্রা নেমে গেছে সবচেয়ে নীচে৷ বাতাসের বেগ ৩০ মাইল৷
এসব এলাকার সব মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ যুক্তরাষ্ট্রের তিন হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে৷ আটলান্টা থেকে চলাচল করা প্রায় ৭০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে৷ সিবিএস নিউজের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়ে দুর্ঘটনায় নিহত হয়েছে ১১ জন৷ কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি৷
আলাবামা, আরকানসাস, জর্জিয়া, মিসিসিপি এবং নর্থ ও সাউথ ক্যারোলিনার কোনো কোনো অংশে এরই মধ্যে ১৪ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে৷ জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনার ১২৬টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, রাজধানীতে ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়ার সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত ওয়াশিংটন ডিসির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে৷
পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়াতেও তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসব এলাকায় ঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নিয়েছে৷ প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়ে গেছে জ্বালানি তেলের দামও। সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
তুষারঝড়ে আবারো বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক তুষার ঝড় শুরু হয়েছে৷ বুধবার ওয়াশিংটন, বাল্টিমোর এবং ফিলাডেলফিয়াতে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে৷ নিউ ইয়র্ক ও বোস্টনেও শুরু হয়েছে প্রবল তুষারপাত৷ দক্ষিণাঞ্চলের আটলান্টা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনায় তীব্র তুষার ঝড় শুরু হয়েছে৷
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















